বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের কেশবপুরে প্রবাসী আপ্তর আলীর উদ্যোগে ১০০টি পরিবারের মধ্যে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ হয়। আজ ( ৬ ই মার্চ) বুধবার দুপুর ১২ ঘটিকায় ঐতিহ্যবাহী কেশবপুর গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আপ্তর আলীর উদ্যোগে তিনির বাসভবনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১০০টি গরিব অসহায় পরিবারের মধ্যে খেজুর, ছানা, তৈল, চিনি, চাউল,পিয়াজ মটর, গুড়, আলু সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত বিতরণী অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন মোঃ ছুরত মিয়া, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক হিফজুর রহমান তালুকদার জিয়া, মোঃ শাহিন শাহ, মোঃ দিদার আলী, মোঃ তোফায়েল আহমদ, মোঃ পেয়ার আলী, হারুন মিয়া, রাজন আলী, সুজল আহমেদ, আওলাদ আহমেদ রাসেল মিয়া, দিবা রত্নন বেনারজি, টনি মিয়া, রফিক আলী সহ আরো অনেকই। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওত ও দেশ,জাতীর মঙ্গল কামনার বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ খলিলুর রহমান খলিল।
Leave a Reply