মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পপুলার ইলেকট্রনিকস থেকে ওয়ালটন ফ্রিজ কিনে ক্যাশ ভাউচার পেয়েছেন একজন। তিনি হলেন জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের বাসিন্দা খালেদা বেগম। পেশায় গৃহিনী খালেদা বেগম ওয়ালটনের কাছ থেকে পেয়েছেন এক লক্ষ টাকার ক্যাশ ভাউচার।
বুধবার ২১ মে দুপুরে জগন্নাথপুর পৌরপয়েন্ট এলাকার ওয়ালটনের ডিস্ট্রিভিটর শোরুম ‘পপুলার ইলেকট্রনিকস’ আয়োজিত ঝাঁক জমক পূর্ণ অনুষ্ঠানে সৌভাগ্যবান ক্রেতা খালেদা বেগমের হাতে এক লক্ষ টাকার ক্যাশ ভাউচার পুরস্কার তুলে দেন জনপ্রিয় চিত্র নায়ক ও ওয়ালটনের ব্যান্ড এম্বাসেডর আমিন খান।
পপুলার ইলেকট্রনিক্স ও ওয়ালটন শো-রুম জগন্নাথপুর এর প্রোপ্রাইটার জামাল উদ্দিন বেলালের পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্টানে জনসাধারণের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়ালটন এর এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্র নায়ক আমিন খান।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ালটন এর ডিভিশনাল সেলস ম্যানেজার আসাদুজ্জামান, এসিস্ট্যান্ট ডিরেক্টর মামুনুর রশীদ, রিজিওনাল সেলস ম্যানেজার ইমাদ উদ্দিন, পপুলার ইলেকট্রনিক্সের প্রোপ্রাইটার জুলফিকার আহমদ মনি,জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমেদ,
পপুলার ইলেট্রনিক্স-৩ এর ম্যানেজার খাইরুল হাসান রূপা,নাবিলা ইলেকট্রনিক্সের পরিচালক সাদিকুর রহমান, মাহিমা রেষ্টুরেন্টের পরিচালক মোঃ মকবুল হোসেন ভূঁইয়া, ব্যবসায়ী শাহজাহান মিয়া,তদারক কমিটির সহ সাধারণ সম্পাদক লিটন মিয়া,ব্যবসায়ী নুর মোহাম্মদ, শ্যামল গোপ, মুহিবুল ইসলাম বুলবুল, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সভাপতি মোঃ হুমায়ূন কবির, কোষাধ্যক্ষ হিফজুর রহমান তালুকদার জিয়া, সাংবাদিক আমিনুল হক শিপন, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী সদস্য মোঃ মুকিম উদ্দিন, শাহ ফুজায়েল আহমদ, তৈয়বুর রহমান, মোস্তাকিম আহমেদ জীবন, অনিক বনিক,সবুজ দাস, সাগর মিয়া ও গৌতম দেব প্রমূখ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
Leave a Reply