রিয়াজ রহমান ::
বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার আয়োজনে যুক্তরাজ্য আল ইসলাহ নেতা ও জগন্নাথপুর ইসলামিক একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি বশির উদ্দিন কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার(২৮জুন) জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা নিজাম উদ্দিন জালালীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফিজ সমছু মিয়া সজল এর পরিচালনায় উপজেলা আল-ইসলাহ এর কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অতীতের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য আল ইসলাহ নেতা বশির উদ্দিন।

উপজেলা আল-ইসলাহ,র সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম খান শিহাব এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আল-ইসলাহ,র সহ- সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আকবর আলী,মাওলানা নুর আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা এনাম উদ্দিন, প্রচার সম্পাদক হাফিজ শওকত আলী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কবির আহমদ, সমাজ কল্যান সম্পাদক মাওলানা রাশেদ খান, সদস্য হাফিজ ইলিয়াস উদ্দিন প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা আল-ইসলাহ নেতৃবৃন্দসহ ইউনিয়ন নেতাকর্মীরা যুক্তরাজ্য আল ইসলাহ নেতা বশির উদ্দিনকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করেন।
Leave a Reply