বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হত্যা মামলার প্রধান আসামী দিলোয়ার খান ওরফে দিলদারকে গ্রেফতার করেছে র্যাব। সূত্র জানায় গত কাল রাত প্রায় ২.৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার মিরপুর ইউনিয়নের বড়কাপন এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামী দিলোয়ার খান ওরফে দিলদার (৩৪)) কে গ্রেফতার করে জগন্নাথপুর পুলিশের হাতে তুলে দেয়। এজাহার নামীয় আসামী দিলোয়ার খান ওরফে দিলদার খান পিতা- মৃত খলিল খান, স্থায়ী ঠিকানা, সাং বড় মুহা থানা শান্তিগঞ্জ জেলা সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ফরিদপুরে বসবাস করে আসছে।
উল্লেখ্য যে গত ৬/৮/২৫ইং তারিখে জগন্নাথপুর উপজেলার ফরিদপুর গ্রামের মৃত্যু মোঃ মাহতাব মিয়া পীর এর ছেলে মোঃ নুরমিয়া পীর বাদী হয়ে একটু হত্যা মামলা দায়ের করেন। যাহা জগন্নাথপুর থানার ,এফআইআর নং-৬/৮/২০২৫ইং জি আর নং-১৬১/২৫ইং একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে প্রধান আসামি দিলোয়ার খান ওরফে দিলদার আত্মগোপনে রয়েছিল। এ বিষয়ে জগন্নাথপুর থানার এসআই (নিরস্ত্র) রফিকুল ইসলাম জানান গত ২২/১১/২৫ইং গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
Leave a Reply