জগন্নাথপুর প্রতিনিধি::
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে ইউএনও মো: বরকত উল্ল্যাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এসিল্যান্ড মো. মহসীন উদ্দিন, ওসি মো. শফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, প্রকৌশলী মো. সোহরাব হোসেন, মৎস্য কর্মকর্তা মো. আল আমিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মামুনুর রশীদ হাওলাদার, আনসার ভিডিপি কর্মকর্তা নুর ইসলাম কাগচী, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, রিয়াজ রহমান প্রমুখ।
Leave a Reply