বিশেষ প্রতিনিধি::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন জোট মনোনীত সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী সদস্য, যুক্তরাজ্য বিএনপির তিনবারের সফল সাধারণ সম্পাদক জননেতা কয়ছর এম আহমদের ঘোষগাও গ্রামবাসীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৮ ফেব্রুয়ারী) রবিবার তার ৭ ঘটিকার সময় ঘোষগাও প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভাটি অনুষ্ঠিত হয়। গ্রামের প্রবীণ মুরুব্বি আব্দুল মজিদ চৌধুরীর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এম এ শহীদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কলামিস্ট সায়েক আহমদ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমদ, পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ মতিন, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক তকবুর হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক আনছার মিয়া, ইউপি সদস্য নুরুল হক, ছমির আহমদ, আবদুল কাইয়ূম,
স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহ্বায়ক লিংকন মিয়া, মাষ্টার জিকরুল আলম, সায়েল আহমদ, নুরই মিয়া সহ আরও অনেকই। নির্বাচনী জনসভায় বক্তারা বলেন আগামী ১২ তারিখ দল-মত নির্বিশেষে
ধানের শীষে উন্নয়নের স্বার্থে ভোট দিয়ে কয়ছর এম আহমদ কে বিজয়ী করে সংসদে পাঠিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার প্রতিজ্ঞা করেন।
Leave a Reply