জগন্নাথপুর প্রতিনিধি::
জগন্নাথপুর পৌর শহরের নলজুর নদীর তীরে অবস্থিত সানলাইট বোডিং এর সত্ত্বাধিকারী / দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিকে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকে নোটিশ প্রদান করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ইং জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করেন, সাইলাইট বোডিং এর সত্ত্বাধিকারী / দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি জগন্নাথপুর – বিশ্বনাথ সড়কে নলজুর নদীর উপর এলজিইডি কর্তৃক নির্মাণাধীন আর্চ ব্রিজের পশ্চিম এপ্রোচের সাইড স্লোপের উপর অনুমোদনহীনভাবে ভবন সম্প্রসারিত করে স্থায়ী কাঠামো নির্মাণ করেছেন। এছাড়া এপ্রোচের সাইড স্লোপের ব্লক অপসারণ করে সিঁড়ি নির্মাণ করেছেন। ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এর ধারা ৮ এর উপধারা (৫) অনুসারে সড়কের পার্শ্ব হতে ০৫ (পাঁচ) ফুট দূরত্বে ইমারতের সীমানা নির্মাণ করতে হবে। নোটিশে আর্চ ব্রিজের পশ্চিম এপ্রোচের সাইড স্লোপের উপর ভবনের সম্প্রসারিত অংশ সত্ত্বাধিকারী / দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির নিজ উদ্যেগে অপসারণ করে লিখিতভাবে অবহিত করার জন্য বলা হয়েছে। অন্যথায় বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করেন।
এছাড়া ও আর্চ গার্ডার ব্রীজ নির্মানকালীন সময় জগন্নাথপুর বিদ্যুৎ অফিস বিদ্যুৎ লাইন সাময়িক ভাবে স্থানান্তর করার পর সানলাইট বোডিং এর মালিক বিদ্যুৎ লাইনের রাইট অব ওয়ে বরাবর অবৈধ ভাবে ভবনের সামনের অংশ তৃতীয় তলা নির্মান করায় অবৈধ অংশ অপসারন করার জন্য ২১ জানুয়ারী ২০২৬ইং তারিখে লিখিত ভাবে নোটিশ প্রদান করেন বিদ্যুৎ অফিস।
Leave a Reply