মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া::
আগামী জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ। প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা একটি গুরুত্বপূর্ণ উপজেলা, এ উপজেলায় জাতীয় নেতৃবৃন্দ সহ অসংখ্য গুণীজনের জন্ম হয়েছে। স্বাধীন বাংলার প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ এ উপজেলার কৃতি সন্তান, যার কৃতিত্ব বিশ্বজুড়ে রয়েছে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য এখনো বাংলাদেশের মধ্যে জগন্নাথপুর উপজেলাটি শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট ও বিদ্যুৎ ইত্যাদি বিষয়ে অবহেলিত রয়েছে। এখনই সময় এসেছে জগন্নাথপুর উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে বাংলাদেশের বুকে দৃশ্যমান করার সুযোগ। ৩১ দফা রাষ্ট্র মেরামতের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ ১৭ বছর পর সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছেন এবং শহীদ প্রেসিডেন্ট রহমানের সুযোগ্য পত্র তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। সেই প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশ্বস্ত সহচর কয়ছর এম আহমদ সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জে) আসনের এমপি নির্বাচিত হয়েছেন এবং তাহারই অত্যন্ত আস্থাভাজন জগন্নাথপুর উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন আহমেদ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। এক সাক্ষাৎকারে দৈনিক দেশবাংলা টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন দীর্ঘ ১৭ বছরপর দেশে সুষ্ঠু, অবাধ, নিরপক্ষ একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনগণ তার গণতন্ত্র ফিরে পেয়েছে, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করার সুযোগ পেয়েছে। আমি বিশ্বাস করি বিএনপি সরকারের অধীনে বাংলাদেশের সব কয়টি স্থানীয় নির্বাচন সুষ্ঠ এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। সাধারণ ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিবে সেই বিশ্বাস নিয়ে , আমি জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে আগ্রহ জাগে। জনগণ যদি তাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, আমি মাননীয় সংসদ সদস্য কয়ছর এম আহমদ এর হাত ধরে অবহেলিত জগন্নাথপুর উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তরিত করতে যা যা করণীয় আমি সবকিছু করে যাব ইনশাল্লাহ।
Leave a Reply