মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া::
প্রবাসী অধ্যুষিত, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার, জগন্নাথপুর পৌর সভার ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী নাছিম আহমদ রুহেল । এক বিবৃতিতে তিনি বলেন পবিত্র মাহে রমজানের একমাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর সর্ববৃহৎ অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর আমাদের মধ্যে খুশির বন্যা নিয়ে এসেছে। সেই খুশিকে ধনী, গরিব, অসহায় সকালের মধ্যে ভাগাভাগি করে আনন্দ উপভোগ করতে, সকল শ্রেণীর মুসলিম উম্মাহ কাঁধে কাঁধ মিলিয়ে এক সারিতে দাঁড়িয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করব। এমনই আনন্দঘন সময়ে জগন্নাথপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বাসি সহ বিশ্বের সমস্ত মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
Leave a Reply