সুনামগঞ্জ প্রতিনিধি::
জলবায়ু পরিবর্তনের তীব্র ঝুঁকি মোকাবিলা এবং হাওরাঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার আহ্বান জানিয়ে সুনামগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
আজ শুক্রবার সকালে শহরের ট্রাফিক পয়েন্ট সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণীপেশার নাগরিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘
জলবায়ু পরিবর্তনঃ আজকের পদক্ষেপ, আগামির নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ’ এবং ‘এসভিডিএস’ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা প্রদান করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এএলআরডি’। সমাবেশ শেষে উপস্থিত জনসাধারণের মাঝে ফলদ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়।
হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও এসভিডিএস-এর নির্বাহী পরিচালক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সমাবেশে মূল ধারণা পত্র পাঠ করেন সংগঠনের সহ-সভাপতি ওবায়দুল মুন্সীসহ আরো অনেকেই।
বক্তারা হাওরাঞ্চলের পরিবেশ ও নদীকে সম্পূর্ণ দূষণ ও দখলমুক্ত করা, বন উজাড় বন্ধ করা এবং হাওর-জলাভূমি সংরক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। নদী ও পরিবেশের সুরক্ষার জন্য যাদুকাটা, ধোপাজান, চিলা, খাসিয়ামারাসহ সুনামগঞ্জের অন্যান্য নদীতে চলমান সব ধরনের পরিবেশ বিধ্বংসী কার্যক্রম অবিলম্বে বন্ধ করা। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই জীবিকা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। রামসার সাইট টাঙ্গুয়ার হাওরসহ সুনামগঞ্জের সকল হাওরের অনন্য জীববৈচিত্র্য রক্কা করার দাবি জানান।
Leave a Reply