সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই-মদনপুর সড়কের সুজানগর নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১ জন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে দিরাই পৌর শহরের সুজানগর এলাকায় এই র্দূঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৩৫)। তিনি দিরাই উপজেলার শরীফপুর ইটভাটায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।
স্হানীয় জনতা তাকে দ্রুত দিরাই উপজেলা স্বাস্হ্য কমপ্লেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজিয়া তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ এনামূল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply