সোহেল মিয়া,দোয়ারাবাজার প্রতিনিধি::
আবারো সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরুষ্কৃত হলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.তরিকুল ইসলাম তালুকদার।
গত মাসে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল,চোরাচালান দমন, মামলা নিষ্পত্তি ক্যাটাগরি ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাসহ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে সুনামগঞ্জ জেলার সেরা ওসি হিসেবে প্রশংসাপত্র অর্জন করেন ওসি তরিকুল ইসলাম তালুকদার।
রবিবার (৭ জুন) সুনামগঞ্জ পুলিশ সুপার এর কার্যালয়ে আয়োজিত মাসিক ক্রাইম কনফারেন্স
মিটিংয়ে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন পিপিএম এর কাছ থেকে শ্রেষ্ঠত্ব অর্জনের এই পুরস্কার ও সনদ গ্রহন করেন দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার।
এসময় ছাতক-দোয়ারা সার্কেল (সহকারী পুলিশ সুপার)শেখ মোহাম্মদ মুরসালিনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন উপজেলার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply