দোয়ারাবাজার প্রতিনিধি::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সীমান্তে সংঘবদ্ধ কিশোর গ্যাং কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগ্নেয়াস্ত্রসহ মহড়ার ছবি ও ভিডিও ভাইরালের ঘটনায় হেলাল আহমদ (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও (খাসিয়াবাড়ি) সীমান্ত এলাকার ইদ্রিস আলীর ছেলে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে দোয়ারাবাজার থানা পুলিশের এসআই তানজির হোসাইন এর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অ়ভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক হেলাল আহমদের ভাই সুজন মিয়া কর্তৃক সম্প্রতি তার ফেসবুকে সীমান্ত এলাকায় অস্ত্রসহ মহড়া দেওয়ার একটি ছবি পোস্ট করেন। পাশাপাশি ভারতের অভ্যন্তরে খাসিয়াদের সাথে অস্ত্র নিয়ে মহড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে ভারতীয় নাগরিক ছাড়াও জুমগাঁও-খাসিয়াবাড়ি এলাকার তিন যুবককে দেখা যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
পরে বিষয়টি দোয়ারাবাজার থানা পুলিশের নজরে আসলে পুলিশ অভিযান চালিয়ে সুজন মিয়ার ছোট ভাই হেলাল আহমদকে আটক করে।
Leave a Reply