জগন্নাথপুর প্রতিনিধি::
জগন্নাথপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় পৌর শহরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ” বিষয়ে দিনব্যাপী উপজেলার ১৫ টি স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি সব্বির আহমদ চৌধুরী, জগন্নাথপুর থানার এস আই নুর হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো. হুমায়ুন কবির। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে নয়াবন্দর স্কুল এন্ড কলেজ। রানার্সআপ হয়েছে শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজ। পরে পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সিলেটের উপ-পরিচালক মো: সুবেল আহমেদ।
জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফিজ মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সিলেটের সহকারী পরিচালক জুয়েল মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার অরূপ রায়, জগন্নাথপুর থানার এস আই নুর হোসেন,
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি সব্বির আহমদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি
মো: হাজের আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাড়ারগাও স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ
সাইফুল ইসলাম, স্বরুপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নুর, জগন্নাথপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মো. হুমায়ুন কবির, লামা টুকের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের শিক্ষক ইকবাল হোসেন, জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সেলিনা বেগম, নয়াবন্দর স্কুল এন্ড কলেজের প্রভাষক প্রাণেশ চন্দ্র দাশ, আটপাড় উচ্চ বিদ্যালয় শিক্ষক কাজল বনিক, আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অঞ্জনা রানী দাশ, জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আনোয়ার হোসেন, ব্যবসায়ী ইলিয়াছ উদ্দিন প্রমূখ। জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ঠ প্রদান করা হয়। পরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নয়াবন্দর স্কুল এন্ড কলেজ ও রানার্সআপ শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ক্রেষ্ঠ তুলে দেন অতিথিবৃন্দ।
Leave a Reply