সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সোনাপুর গ্রামের বেদে পল্লীতে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখের নেতৃত্বে পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমান মদ,ইয়াবাসহ মাদক কারবারী ৬জন নারী ৩ জন পুরুষসহ ৯ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি রতন শেখের নেতৃত্বে পুলিশ সোনাপুর গ্রামে পুলিশ ও ডিবির সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় ও ভারতীয় বিপুল পরিমান মদ ও মরন নাশক ইয়াবা উদ্ধার করে এবং এর সাথে সংশ্লিষ্ট নারী পূরুষসহ ৯ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) রতন শেখ
পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মাদক,জুয়াসহ সমাজে সকল ধরনের অপরাধ দমনে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
Leave a Reply