মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায়
বিএনপির সাবেক চেয়ারপার্সন, তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, গনতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী মরহুমা
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে
জগন্নাথপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ আছর (১৫ আগষ্ট) শনিবার
উপজেলা মডেল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জাতীয় সংসদের সংসদীয় কমিটির সদস্য
জননেতা জনাব মোহাম্মদ কয়ছর আহমদ, জেলা বিএনপির সদস্য ও সুনামগঞ্জ জজকোর্টের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনউদ্দীন সোহেল, উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, জেলা বিএনপির সদস্য এম এ মুকিত, জজকোর্ট এর এপিপি এডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, প্রথম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ,সাবেক সহসভাপতি সাংবাদিক সানোয়ার হাসান সুনু, যুক্তরাজ্য বিএনপি নেতা মির্জা লিকসন, সাবেক সহসাধারণ সম্পাদক মির্জা আবুল কাসেম সপন, যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান, সোহেল আহমদ খান টুনু, পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন আহমেদ মিটু, যুগ্ম আহবায়ক এম এ মতিন, যুগ্ম আহবায়ক তকবুর মিয়া, যুগ্ম আহবায়ক দিলু মিয়া, সদস্য ফারুক আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব সামছুল ইসলাম জাবির, বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ। মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদে ইমাম, হাফিজ, মাওলানা
জুবায়ের আহমদ।
Leave a Reply