সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জে নৃত্যম নৃত্যালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে ২দিনব্যাপী নৃত্য কর্মশালার সমাপনী অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের সাথে সনদপত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪টায় সুনামগঞ্জ জেলা শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।
জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুল হক চৌধুরী পাবেলের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানের আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশের প্রখ্যাত কত্থক নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক, কোরিওগ্রাফার ও নৃত্য প্রশিক্ষক মুনমুন আহমেদ।
এ ছাড়াও বক্তব্য রাখেন অ্যাড. হাফিজা আহমেদ, অ্যাড. শামীম আশ্রাফ, সংগঠনের উপদেষ্টা লেখক, কবি ও গবেষক সুখেন্দু সেন, সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদ, নৃত্যম নৃত্যালয় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অহনা এ্যষ।
সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানের নৃত্য শিল্পীরা অংশ নেন। এই সংগঠন প্রথমবারের মতো আনুষ্ঠানিক কর্মশালা করে সফল হয়েছে। কর্মশালায় অংশ নেয়া নৃত্যশিল্পী ৮০ জনকে সনদ প্রদান করা হয়েছে।
বাংলাদেশের প্রখ্যাত কত্থক নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক, কোরিওগ্রাফার ও নৃত্য প্রশিক্ষক মুনমুন আহমেদ বলেন, প্রত্যেতটা বিষয়ের ধারাবাহিকতা থাকলে এগিয়ে যাওয়া যাবে। এই সংগঠন যদি প্রতি দুই মাস পর পর এই কর্মশালা চলমান থাকা খুবই প্রয়োজন। অহনার পাশে যারা আছেন সবাই সহযোগিতা।
তিনি নৃত্যম নৃত্যালয় ও জেলা শিল্পকলার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি প্রশিক্ষণ দিয়ে যা শিখিয়েছি, তা প্রত্যেক শিশুরা শিখতে চেষ্টা করেছে এবং ভাল করেছে। আলোচনা সভা শেষে নৃত্যশিল্পীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন অতিথিরা।
Leave a Reply