সুনামগঞ্জ প্রতিনিধি::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি”র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। পালন করা হয়েছে। জেলা বিএনপির তত্ত্বাবধানে ও সুনামগঞ্জ জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
বুধবার দুপুরে সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে শহরের রিভারভিউ এলাকায় সুনমা নদীতে প্রধান অতিথি হিসেবে এই পোনা মাছ অবমুক্ত করে অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম নুরুল এমপি।
সুনামগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. বাহারুল ফেরদৌসের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন সেখ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম আহ্বায়ক মুমিনুল হক কালারচাঁন প্রমুখ।
আলোচনা সভা শেষে সুরমা নদীতে বিভিন্ন প্রজাতির মৎস্যপোনা অবমুক্ত করা হয়। পরবর্তীতে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে এবং জলবায়ু সুরক্ষার অংশ হিসেবে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
Leave a Reply