বিশ্বনাথ প্রতিনিধি::
সিলেটের বিশ্বনাথে জমি সংক্রান্ত বি* রোধদের জের ধরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দফায় দফায় দুই গ্রামবাসীর সং*ঘর্ষে প্রায় ৩০জন আ* হতের খবর পাওয়া গেছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লামাকাজি ইউনিয়নের ভুরকি ও ইশবপুর গ্রামবাসীর মধ্যে উভয় গ্রামের মধ্যখানে ওই সং* ঘর্ষের ঘটনা ঘটে। সং* ঘর্ষে উভয় পক্ষের আ*হতরা হলেন-লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়া, মো. মাসুক মিয়া, কবির মিয়া, মিজানুর রহমান, আতিকুর রহমান, আব্দুল ওয়াহিদ টিটন, জাকির আহমদ, হাজী ছফির আলী, তাজ মিয়া, জনি আহমদ, জয়নাল মিয়া, কয়ছর মিয়া, জমিল মিয়া, সাইদ উদ্দিন, আলিম উদ্দিন।
গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে বিশ্বনাথ থানার বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত শান্ত করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকার পরিস্থিতি শান্ত এবং ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার লামাকাজি ইউনিয়নের ভুরকি গ্রামের লামাকাজি ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া ও ইশবপুর গ্রামের হাজী ছফির আলীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষেতের জমি নিয়ে বি*রোধ চলে আসছে। এরই জের ধরে আজ রবিবার দুপুরে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন মাইকিং করে সং*ঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘন্টাব্যাপি
চলে এ সং*র্ঘষ।এতে উভয় পক্ষের অন্তত ৩০জন আহত হয়েছেন।
সং*র্ঘ*ষের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেছেন, বর্তমানে এলাকার পরিস্থিত শান্ত রয়েছে। তবে অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply