জেলা প্রতিনিধি সুনামগঞ্জ::
দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপির উদ্দ্যোগে অনুষ্টিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন : সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক,কেন্দ্রিয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক,সুনামগঞ্জ ৫ ( ছাতক দোয়ারাবাজার) সংসদ সদস্য, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনের নেতৃত্বে বি এন পি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন
গত সোমবার দুপুর ১২টায় দোয়ারাবাজার উপজেলা শহরের এলাকায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে কলিম উদ্দিন মিলন এমপি বলেছেন
বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। জনগণের সমর্থন নিয়ে দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তারা সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, কৃষকদের জন্য কৃষক কার্ড, অসচ্ছল নারীপ্রধান পরিবারের জন্য ভাতা কার্ড এবং কৃষি জমিতে চাষাবাদ বাড়াতে খাল খননের মতো বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বিগত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একটি অংশ দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। তারা কোনো ধরনের নৈরাজ্য বা অস্থিতিশীলতা সৃষ্টি হলে আইন নিজের হাতে না তুলে নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানান।
পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল তৃণমূল মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।
জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলন বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সারা দেশের জেলা, উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা ও উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ কর্মসূচি পালন করেছে।
তিনি বলেন, কেউ নৈরাজ্য বা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে বিএনপি ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। এ ধরনের অপতৎপরতা যাতে বিস্তার লাভ করতে না পারে, সে জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
Leave a Reply