হবিগঞ্জ প্রতিনিধি::
চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS)-এর কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে
পরিদর্শন করেন মোঃ শাহেদ মাহবুব, এমআইএস ও ডিজিটালাইজেশন অ্যাসোসিয়েট এবং মোহাম্মদ আলাউদ্দিন, ন্যাশনাল কনসালটেন্ট, সিলেট ও হবিগঞ্জ। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন হারুনর রশিদ, জেলা ব্যবস্থাপক, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়)।
পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম, নথিপত্র সংরক্ষণ, তথ্য ব্যবস্থাপনা এবং MIS-এ তথ্য হালনাগাদসহ সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করা হয়।
পরিদর্শন শেষে পরিদর্শক টিম চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার জনাব গালিব চৌধুরী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করা হয়।
অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট সরকার মোঃ শহীদ, ইউনিয়ন পরিষদের মেম্বাগন,সাংবাদিক কাজী সুজন প্রমুখ।
Leave a Reply