ছাতক প্রতিনিধি::
ছাতকে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিন ব্যাপী বিভিন্ন স্কুল,কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নজরুল সঙ্গীত, চিত্রাঙ্কন, নৃত্য, আবৃত্তি, হাম ও নাত, রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং দক্ষ বিচারকমন্ডলি দ্বারা বিজয়ী নির্বাচিত করে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়৷
আজ বৃহস্পতিবার ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহি উদ্দিন আরো উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার সুয়েব আহমদ,উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমদ, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম,ছাতক সরকারি মডেল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান,মন্ডলিভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম,বিএনপি নেতা আব্দুর রহমান,চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রুপা মিয়া। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীবৃন্দ নজরুল সঙ্গীতসহ নৃত্য,নাটিকা পরিবেশন করেন৷
Leave a Reply