রিয়াজ রহমান::
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীগন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীগন তাদের সমর্থকদের সাথে নিয়ে রিটার্নিং অফিসার সিলেট জেলা সিনিয়র নির্বাচন অফিসার শুকুর মাহমুদ মিয়ার নিকট চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান (স্বতন্ত্র), সাবেক চেয়ারম্যান আকমল হোসেন (আ. লীগ), সৈয়দ তালহা আলম (জমিয়ত), আব্বাস চৌধুরী (স্বতন্ত্র), মুক্তাদির আহমদ মুক্তা (স্বতন্ত্র), ভাইস চেয়ারম্যান পদে জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, আবুল হোসেন লালন, মোঃ সালেহ আহমদ,সৈয়দ তুহেল মিয়া, আব্দুল মতিন লাকি, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রীনা বেগম, সুফিয়া খানম সাথী, সেলিনা বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচনের তফশীল অনুযায়ী ১০ অক্টোবর মনোনয়ন পত্র যাচাই বাছাই, ২ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। জগন্নাথপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৩৯ জন। পুরুষ ভোটার ৯৫ হাজার ৩ শত ২৩জন, মহিলা ভোটার ৯৩ হাজার ৭ শত ১৬ জন।
Leave a Reply