স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে মিশুক ড্রাইভার থেকে টাকা ছিনতাইের ঘটনার খবর পাওয়া গেছে। উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়নের নাদামপুর পয়েন্ট সংলগ্নস্তানে ( ১নভেম্বর) বুধবার সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। মিশুক ড্রাইভার
রেজাউল করিম (১৭) পিতা মোঃ হাবিব মিয়া সাং কান্দি পাড় থানা কেন্দুয়া, নেত্রকোনা। বর্তমান ঠিকানা ইকড়ছই সে দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমকে জানায় আমাকে জগন্নাথপুর বাজার থেকে যুগনগর যুগ্ম নগর পয়েন্ট পর্যন্ত গিয়ে ৩০ মিনিট পর আবার জগন্নাথপুর বাজারে চলে আসার কথা বলে আমাকে নিয়ে যায়, সেখান থেকে জগন্নাথপুর বাজারের উদ্দেশ্য আসার পথে নাদামপুর পয়েন্ট সংলগ্ন আসা মাত্র যাত্রী সেজে বসে থাকা ছিনতাইকারীরা পিছন থেকে আমার গলায় ছুরি ধরে মেরে ফেলার ভয় দেখিয়ে সারাদিনের কষ্টে উপার্জিত ৭ থেকে ৮০০ টাকা চিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
Leave a Reply