জগন্নাথপুর প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় বিজয় মিছিল করছে বিএনপি, জামায়াতসহ সর্বস্তুরের সাধারণ জনগণ।
সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বি এন পি এবং জামায়াতে ইসলামীর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সর্বস্তরের জনতার স্থানীয় পৌর পয়েন্টে জোড় হয়। এ সময়‘হই হই রই রই হাসিনা তুই গেলি কই, শহীদের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাইকে হত্যার দায়ে হাসিনার ফাঁসি চাই। ছাত্রজনতার বাংলায়

আওয়ামী লীগের ঠাঁই নাই।’ ইত্যাদি স্লোগান দেয়। পরে বিভিন্ন জনকে মিষ্টি বিতরন করতে দেখা যায়।
এ দিকে জগন্নাথপুর উপজেলা পরিষদ রোডে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয় বিক্ষুব্ধ জনতা ভাংচুর করেছে বলে জানাযায়।
Leave a Reply