জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের অভ্যন্তরে ব্যবসা কেন্দ্রিক কেয়ার নামের একটি ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠে। ২৩ আগষ্ট শুক্রবার উক্ত ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধনের দিনক্ষণ ঠিক করেন ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ । ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালনা ও উদ্বোধন বন্ধ করতে উপজেলা নির্বাহি কর্মকর্তা, জগন্নাথপুর থানায় ও সেনা ক্যাম্পে আবেদন করেন সাধারন ছাত্র জনতা ।
২২ আগষ্ট উপজেলা নির্বাহি কর্মকর্তা ও জগন্নাথপুর থানার ওসি ও সেনা ক্যাম্পে দেওয়া লিখিত অভিযোগে ছাত্ররা উল্লেখ্য করেন, জগন্নাথপুর বাজারে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন।এটি জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা ও বসার স্থান। কিন্তু সেই ভবনটি ভাড়া নিয়ে এলাকার ব্যক্তিরা একটি ডায়াগনস্টিক সেন্টার গড়ে তুলেছে। আমরা মনে করি মুক্তিযোদ্ধা ভবণ একটি রাষ্ট্রিয় সম্পদ, আমাদের কথা হচ্ছে কীভাবে রাষ্ট্রের সম্পদ ব্যাক্তিগদের স্বার্থ হাসিলে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠে? আমরা মনেকরি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এভাবে করা সঠিক নহে। ভবণটিতে ডায়াগনষ্টিক সেন্টার উদ্ধোধন না হয় তার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ আবশ্যক। সর্ব সাধারণের কল্যাণে এবং মহান মুক্তিযোদ্ধা শহীদের সম্মানে স্মৃতি রক্ষায় কাহারো ব্যক্তি স্বার্থে ব্যবসা বাণিজ্য করা অনুমতি না দেওয়ার জন্য দাবী জানান ছাত্ররা। এই বিষয় জগন্নাথপুর থানার ( ওসি) মোঃ আজিজুর রহমান বলেন, কিছু শর্ত সাপেক্ষে কর্তৃপক্ষের কাছ থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি ব্যবসা পরিচালনা করার জন্য লিজ নিয়েছেন লীজ গ্রহীতা যদি শর্ত ভঙ্গ করেন এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply