স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর সদর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজ সেবক শ্রী বাবু মিন্টু রঞ্জন ধর এর অকাল মৃত্যুতে জগন্নাথপুর সামাজিক সংগঠন অল ফ্রেন্ড এর উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।( ২৭ সেপ্টেম্বর) শুক্রবার ২.৩০ মিনিটের সময় জগন্নাথপুর বাজারে সামাজিক সংগঠন অল ফ্রেন্ড এর উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত শোক সভায় জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও মির্জাওয়াদুদ এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন জয়নুল, শায়েক, আলী , জিল্লুর রহমান, শেখ ওয়াদুদ, শামিম আহমদ প্রমুখ। বক্তারা মিন্টু রঞ্জুন ধরের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
Leave a Reply