স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৫ নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নে চিলাউড়া বড়বাড়ির কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা, আন্তর্জাতিক সাংবাদিক ঐক্য ফোরাম ইউকের সভাপতি মোঃ আনোয়ার হোসেন পুত্র যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মোঃ জামিল হোসেন এর জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চিলাউড়া দারুচ্ছুনাহ হাফিজিয়া আলিম মাদ্রাসায় এ আয়োজন করা হয়।

এতে মাদ্রাসার সকল শিক্ষ, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ শেষে মোঃ জামিল হোসেনের সুস্থতা ও দীর্ঘায়ু এবং এলাকার সকল মুর্দেগান এর মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে। পরিশেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে তাবারুক বিতরণ করা হয়।
Leave a Reply