স্টাফ রিপোর্টার::
পাগলা- জগন্নাথপুর -আউশকান্দি আঞ্চলিক মহা সড়কের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের স্টীল ব্রীজ এলাকা থেকে চিনি বোঝাই ২ টি ট্রাক আটক করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
আজ বুধবার (২২ জানুয়ারী) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ ঢাকা মেট্রো- ন-১৮-৯৬৩১ ও সিলেট মেট্রো- ন-১১-১৭৭৬ নাম্বারের
চিনি সহ ট্রাক ২ টি আটক করে থানায় নিয়ে আসেন।
থানা সূত্রে জানা যায়, আটককৃত চিনিগুলোর মালিক নিলামে ক্রয়ের কাগপত্র থানায় জমা দিয়েছে। কাগজপত্রগুলো যাচাই বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply