মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া ::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সুনামগঞ্জ-৩( জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কয়ছর এম আহমদ এর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসছেন যুক্তরাজ্য বিএনপির দুই নেতা মোঃ সুমন চৌধুরী ও মোঃ দবির আহমদ।
যুক্তরাজ্য বিএনপির দুই নেতা লন্ডন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে (১ ফেব্রুয়ারী) বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং (২ ফেব্রুয়ারী সকাল ৯.৫০ মিনিটের সময়) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করবেন। নিরাপদ যাত্রায় সকলের দোয়া কামনা করছেন যুক্তরাজ্য বিএনপির এই দুই নেতা।
Leave a Reply