মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির নেতৃতাধীন জোট মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, আমি দীর্ঘদিন বিশ্বস্থতার সহিত যুক্তরাজ্য বিএনপির দায়িত্ব পালন করার কারণে আগামীর প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান আমাকে দলের মনোনয়ন দিয়ে আপনার সন্তানকে আপনাদের নিকট পাঠিয়েছেন। আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে সংসদে পাঠালে বিশ্বস্থতার সহিত দায়িত্ব পালন করে জগন্নাথপুর-শান্তিগঞ্জ উপজেলা মডেল উপজেলায় রূপান্তরিত করতে পারবো ইনশাআল্লাহ। দেশ বিদেশে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সভায় এখনো জগন্নাথপুর ও শান্তিগঞ্জ অবহেলিত জনপদ বলে আখ্যায়িত করা হয়। আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে জগন্নাথপুর শান্তিগঞ্জকে যেন আর অবেহিত না সেজন্য আমার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করবো। আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের সালাম এবং শুভেচ্ছা যানাই। আপনাদের অবশ্যই আমার উপর অধিকার আছে, ঠিক তেমনি ভাবে আপনাদের উপরেও আমার অধিকার আছে। তিনি বলেন আমি আপনাদের সন্তানের অধিকার নিয়ে ধানের শীষে ভোট চাই। গতকাল সোমবার পৌর শহরের হারুনুর রশীদ হিরণ মিয়া স্টেডিয়ামে নির্বাচনী শেষ জনসভায়তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন। উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাষ্টারের সভাপতিত্বে, যুগ্ম আহবায়ক এডভোকেট জামাল উদ্দিন ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিনের যৌথ পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এডভোকেট মল্লিক মঊন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান মহিব চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আনছার উদ্দিন, উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা নিজাম উদ্দিন জালালী, হিন্দু কমিউনিটি নেতা পিযুশ কান্তি রায় কালা সাধু, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ ক্বাসেমী, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন প্রমূখ।
Leave a Reply