মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
দেশ বিদেশের সকল ব্যবসায়ী সমাজ, সর্বস্তরের জনসাধারণ এবং প্রবাসে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক আলহাজ্ব মাহিন আলম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগ, আত্মোৎসর্গ এবং সহমর্মিতার এক অনন্য শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের ভেতরের অহংকার ও স্বার্থপরতাকে বিসর্জন দেওয়াই এই উৎসবের মূল চেতনা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক আমাদের সবার জীবন। আমি এই আনন্দঘন মুহূর্তে আমি সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমি সারাদেশের ব্যবসায়ী ভাইদের সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি। একই সাথে ক্রেতা-সাধারণ এবং সাধারণ মানুষের জীবনে ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দ।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, কোরবানির পর নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করেন। তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদের আনন্দ যেন ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই সমানভাবে ভাগ করে নিতে পারে, সেই চেষ্টা আমাদের থাকতে হবে।
Leave a Reply