মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামের সুনু মিয়া গং ও আসাদ মিয়া গং দের মধ্যে মাসলাহ কে কেন্দ্র করে সংঘর্ষ হয়। কতকাল শুক্রবার মসজিদে মাসলাহ কে কেন্দ্র করে সুনু মিয়া ও আসাদ মিয়ার লোকদের মধ্যে কথা-কাটাকাটি হয় এরই সূত্র ধরে
আজ (১৩ জুন) সকাল ১০ ঘটিকায় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৭০ আহত হয়েছেন। আহতদের কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় প্রায় ৫০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমকে কে বলেন আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত করেছি এবং আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Leave a Reply