সুনামগঞ্জ প্রতিনিধি::
দুইদিন ধরে সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তবর্তী ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে অধিক বৃষ্টিপাতের ফলে জেলার সুরমা,কুলিয়ারা,বৌলাই,যুাদুকাটা,চলতি ও রক্তিনদীতে পনি বৃদ্ধি পেয়ে তাহিরপুর ও আনোয়ারপুর রাস্তায় পানি উঠায় যান চলাচল ব্যাহতসহ সাধারন জনগন র্দূভোগে পড়েছেন। ফলে এলাকার সাধারন জনগন হাটবাজারে যেতে হলে নৌকাযুগে যেতে হচ্ছে এবং গোবাদিপশু নিয়ে ও রয়েছেন চরম বিপাকে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়,গত শনিবার সারারাত বৃষ্টিপাত শুরু করে আজ রোববার পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদ সীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গত ২৪ ঘন্টায় ২০ মিলি মিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। আগামী দুই/তিন ৪৮ ঘন্টা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জেলার তাহিরপুর,মধ্যনগরসহ নিম্নাঞ্চলের রাস্তাঘাটে পানি প্রবেশ করায় সাধারন অসহায় মানুষজন তাদের বসতভিটা,গোবাদিপশু ও ধান চাল নিয়ে দুচিন্তায় রয়েছেন।
এ ব্যাপারে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওরাদার বলেছেন আগামী ৪০ ঘন্টা ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বড় ধরনের কোন বণ্যার আপাতত কোন আশংঙ্কা নেই তিনদিন পর আবহাওয়া ভাল হবে বলে আবহাওয়া পূর্বাবাস জানিয়েছে।
Leave a Reply