মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে বিগত একমাস পূর্বে যুক্তরাজ্য থেকে নিজ জন্মভূমি জগন্নাথপুরে ফিরছিলেন জগন্নাথপুর উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক ও জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আব্দুল মতিন লাকি। দীর্ঘ প্রতীক্ষার পর আপন ঠিকানায় ফেরা এই প্রার্থীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত পৌরবাসীসহ তার পরিবারের সদস্য ও স্বজনরা। জগন্নাথপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করাসহ পৌরবাসীর কাজের সার্বিক চাহিদা পুরন করতে পৌরসভা নির্বাচনে অংশগ্রহন করতে দেশে ফেরার প্রবল আগ্রহ তৈরি হয় আব্দুল মতিন লাকির। তিনি দেশে এসে পুরো মাস জুড়েই নির্বাচনী প্রচারনা শুরু করেন–এমন প্রচারনায় পৌরবাসীর মধ্যে বাড়তি উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকেই নিজ নিজ এলাকায় প্রার্থীর পক্ষে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। সাময়িক সময়ের জন্য তিনি নিজ জরুরি প্রয়োজনে সোমবার ২২ জুন যুক্তরাজ্যে গমন করবেন।
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আব্দুল মতিন লাকি বলেন, সময় সল্পতার কারনে আমি পৌরবাসীকে বলে যেতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ কাজ শেষে দেশে ফিরে সবাইকে সাথে নিয়ে কাজ করবো।
Leave a Reply