তনয় কান্তি পিন্টু ধর্মপাশা প্রতিনিধি::
সুনামগঞ্জের ধর্মপাশায় বুধবার (১৫ জুলাই) বেলা বারোটায় দূঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) মহদীপুর শাখার অস্থায়ী কার্যালয়ে সদস্যদের মাঝে বিনামূল্যে ফলদ, বনজ,ঔষধি গাছের চারা ও সার বিতরণ করা হয়।
ডিএসকে মহদীপুর শাখা ৮০ জন সদস্যকে ৫টি করে মোট ৪০০ টি গাছের চারা ও সার বিতরণ করে।
দূঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) সুনামগঞ্জ অঞ্চল – ১ এর আওতাধীন মহদীপুর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ কমল মিয়া চৌধুরী বলেন – “পরিচ্ছন্নতা ও সবুজে সাজাই পরিবেশ” স্লোগান কে সামনে রেখে তারুণ্যের উৎসব – ২০২৬ এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ৮০ জন সদস্যের মাঝে বিনামূল্যে ৪০০ টি ফলদ, বনজ, ঔষধি গাছের চারা ও সার বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয় এবং কার্বনডাইঅক্সাইড গ্রহণ করার ফলে জলবায়ুর ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে।
তাই গাছের চারা রোপণ এবং পরিচর্যা করে গাছ বড় করতে হবে। তবেই আমাদের পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে।
এসময় উপস্থিত ছিলেন – দূঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) মহদীপুর শাখার সহকারী শাখা ব্যবস্থাপক মোঃ এমদাদুল হক, মাঠ কর্মকর্তা ঋত্বিকা সরকার, মোঃ এমদাদুল হক, প্রান্ত কান্তি রায় তালুকদার, মোঃ সোহেল মিয়া, স্বাস্থ্য কর্মী জ্যোতি হাজং, স্থানীয় গণমাধ্যম কর্মী, সদস্যবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply