মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেল ৩ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর মিলনায়তনে বাজেট ঘোষণা করেন জগন্নাথপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন।
ঘোষিত বাজেটে আগামী অর্থবছরে ২০২৬-২৭ অর্থ বছরে রাজস্ব ও উন্নয়নসহ সর্বমোট আয় ধরা হয়েছে ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকা, মোট ব্যয় ২২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা সার্বিক বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ১১ লাখ ৮০ হাজার টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন। পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাংবাদিক আব্দুল হাই, রিয়াজ রহমান,হিফজুর রহমান তালুকদার জিয়া, আলী আজগর ইমন, হুমায়ূন কবির ফরিদী, ইকবাল হোসেন, আল আমীন, শাহ ফুজায়েল আহমদ,আব্দুল মতিন, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম আহবায়ক তকবুর হোসেন, সদস্য ফারুক আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম আহমদ প্রমূখ।
জগন্নাথপুর পৌরসভার প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন বাজেট ঘোষণাকালে বলেন, এই বাজেট জগন্নাথপুর পৌরসভার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার পাশাপাশি নাগরিক সেবার মান উন্নয়নে সহায়ক হবে। বাজেটে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় কোন কিছু আনয়ন করা হয়নি তবে এটা প্রস্তাবিত বাজেট।
তিনি উল্লেখ করেন, রাস্তাঘাটের উন্নয়ন, জনস্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে আমরা বিশেষ গুরুত্ব আরোপ করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে জগন্নাথপুর পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং বসবাসযোগ্য শহরে রূপান্তরিত করা। এ লক্ষ্য পূরণে আমরা সকল নাগরিকদের সহযোগিতা কামনা করছি।
বাজেট ঘোষণয় পৌরসভার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা হয়।
Leave a Reply