স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনায় মতিউর রহমান (৫০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। পুলিশ আবুল কাশেম নামের এক জনকে গ্রেফতার করেছে। (২৭ অক্টোবর) মঙ্গলবার সকাল ১.৩০ মিনিটের সময় উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পীরেরগাঁও গ্রামের আরব আলীর পুত্র আলমগীর এবং আছির উল্লাহ পুত্র বাবুল, লেবলু মিয়া গং দের জমি পাশাপাশি অবস্থিত। গত সোমবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় আলমগীর প্রতিপক্ষের বাড়ির নিকটবর্তী বোরো জমিতে গেলে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার সূত্র ধরে মঙ্গলবার সকালে পীরেরগাঁও এলাকার হামিদের বাড়ির সামনে উভয় পক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের সুলফির আঘাতে মতিউর রহমান গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে ছুটে যায়। এ ঘটনায় অভিযুক্ত আবুল কাশেম কে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply