1. mrafiquealien@gmail.com : admin :
  2. teresitacoy@makekaos.com : aleidaharrington :
  3. woodrowsylvia@econgate.com : anthonyjansen :
  4. race@jolbeen.com : aqfdan04894 :
  5. balerw@sengined.com : balerw :
  6. dailydeshbangla24@gmail.com : bangla :
  7. dramirfritsch1663@mailbab.com : beatrizzimpel :
  8. kumrvleeker@mail.com : bermar :
  9. piece@wouhiip.com : bonnie52v9553470 :
  10. poiselmitra6@hotmail.com : burpier :
  11. marijo@cosmiccluster.store : camillahindman3 :
  12. asagranata@23.8.dnsabr.com : christoperlamson :
  13. bercwelroli1981@coffeejeans.com.ua : dakotaedmunds :
  14. mercedesbebe@melverly.com : deanalbright9 :
  15. brennawildermanjr1903@mailbab.com : declanolivarez1 :
  16. libidesa1987@coffeejeans.com.ua : devingoodwin971 :
  17. rinabolfors1980@stomatolog4-3d-printery.store : dorotheabannerma :
  18. kylierroh@mail.com : elsdhibi :
  19. liechareper1971@dizaer.ru : gavingocher7 :
  20. wayneanderson1797@mailbab.com : gretchendesroche :
  21. marvawq5d@myrambler.ru : harana :
  22. fae.risarvoodoorn@gmail.com : Helka poins milaser k112 dailydeshbangla24.com :
  23. hossainahmednumanbd@gmail.com : hossainahmednumanbd :
  24. dqrnrzct@maillv.com : iolar53467234 :
  25. irdr55@yandex.ru : jacelynbenedict :
  26. krefftcheneyp@outlook.com : janegode :
  27. ecmtruin@oonmail.com : joycelynshimp61 :
  28. kathrin-pumpkin@dizajn-cheloveka-rasschitat-kartu.ru : kathrinh28 :
  29. jeff.sims929@yahoo.com : lasonyarea043 :
  30. vszilvdk@mailkv.com : leesapowlett645 :
  31. leon-mcconnel-8641@spacemail.click : leonz60284471 :
  32. admin@bagat-4.ru : lillianqgg :
  33. rossanajfbtri@mail.com : markwhy :
  34. amcdonald995@yahoo.com : marlyswhittemore :
  35. cupvotesha1986@promysjennyj-3d-skaner67.store : martinaahi :
  36. trinidadgoad@anonmails.de : mohammaddwight5 :
  37. shariluttrell3077@1secmail.org : moisespolson46 :
  38. penelope-bertram@bf38.livethebest.shop : penelopebertram :
  39. postbarkgonapest@ballcontpiform-hot.sa.com : postbarkgonapest :
  40. perta1kqw@rambler.ru : RaymondLatty :
  41. horacecheryle@soulvow.com : remonabeauregard :
  42. kronratdide1986@coffeejeans.com.ua : rickl332042411 :
  43. spacochartwic1988@coffeejeans.com.ua : rudy10h449 :
  44. brunerkai1@outlook.com : sabujus :
  45. sharuarpress@gmail.com : Gulam Sharuar : Gulam Sharuar
  46. deacon69ser@mail.com : siroobe :
  47. vjhqkhzr@oonmail.com : temekamchugh49 :
  48. test27587608@mailbox.imailfree.cc : test27587608 :
  49. lamalmantde1982@coffeejeans.com.ua : treyc87874386637 :
  50. alonzovenables@hidebox.org : vvwblondell :
  51. edith5ther@mail.com : waymrowi :
  52. lotdeaucalgu1980@coffeejeans.com.ua : wilmaarmour8441 :
  53. yuriy12@investstroy.xyz : zirncogecent1975 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিএনপি নেতা সিদ্দিকুর রহমান তালুকদার এর মায়ের মৃত্যুতে দৈনিক দেশ বাংলা পরিবারের শোক জগন্নাথপুরে অতিবৃষ্টিতে হাওরে তলিয়ে গেছে পাকা ধান। জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টিতে ধান কাটা মাড়াই ও শুকানো ব্যাহত, বন্যা আশন্কায় কৃষক জগন্নাথপুরে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সহযোগিতা চেয়ে শতবর্ষী হাজী গফুরের সংবাদ সম্মেলন জগন্নাথপুরে দেয়াল নির্মাণ করে ৪ পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগটি মিথ্যা বলে দাবী ভূমির মালিকের। জগন্নাথপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে ইউএনও এর মতবিনিময় নবাগত ইউএনও ইসলাম উদ্দিন এর সাথে জগন্নাথপুর সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত। জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটিকে উপজেলা বিএনপির অভিনন্দন



সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেধে রেখে এক গৃহবধূকে গণধর্ষণ করেছে ছাত্রলীগের কর্মীরা।

  • আপডেটের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯০ দেখাহয়েছে

দেশ বাংলা ডেস্ক ::

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেধে রেখে এক গৃহবধূকে গণধর্ষণ করেছে ছাত্রলীগের কর্মীরা। পরে এসএমপি শাহপরাণ থানা পুলিশ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ছাত্রবাস থেকে স্বামীসহ ঐ গৃহবধূকে উদ্ধার করে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

সিলেটের প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত এমসি কলেজের ১২৮ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই ছাত্রাবাসে স্বামীকে বেধে রেখে গৃহবধূকে গণধর্ষণ করেছে বলে খবর পায় সাধারণ শিক্ষার্থীসহ সচেতন মহল এ ঘটনায় নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা ও জানিয়েছেন।

ওই গৃহবধূ স্বামীর সঙ্গে এমসি কলেজ ঘুরতে আসেন। ঘটনায় জড়িতরা সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রনজিত সরকারের অনুসারী ছাত্রলীগের নেতাকর্মী। পুলিশ বলছে, অভিযুক্তদের ধরতে অভিযান শুরু হয়েছে। ঘটনার পরপর র‌্যাব-৯ ও সিলেট মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সিলেটের এমসি কলেজে স্বামীর সঙ্গে ঘুরতে আসেন ঐ গৃহবধূ। এক পর্যায়ে রাত ৮টার দিকে তরুণীর স্বামী সিগারেট খাওয়ার জন্য এমসি কলেজের মূল গেটের বাইরে বের হন। এ সময় কয়েকজন ছাত্রলীগ কর্মী গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে যেতে চাইলে তার স্বামী প্রতিবাদ করলে তাকে মারপিট শুরু করে ছাত্রলীগের কর্মীরা। এক পর্যায়ে গৃহবধূ ও তার স্বামীকে ছাত্রলীগের নেতাকর্মীরা এমসি কলেজের ছাত্রাবাসে নিয়ে যায়। সেখানে স্বামীকে বেঁধে ছাত্রলীগের তিন-চারজন নেতাকর্মী গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা পিপিএম বলেন, রাত ৯টার দিকে স্বামীকে ধরে নিয়ে কিছু ছেলে মারপিট করে। গৃহবধূকে ছাত্রাবাসে ভেতরে নিয়ে তিন-চারজন মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন তিনি। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জোর্তিময় সরকার বলেন, অভিযোগকারী গৃহবধূর স্বামীর বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা এলাকায়। শুক্রবার বিকেলে তিনি স্ত্রীসহ টিলাগড় এলাকায় বেড়াতে গিয়েছিলেন। এ সময় ৪-৫ জন তরুণ তাদের জিম্মি করে ছাত্রাবাসের ভেতরে নিয়ে যায়। পরে ছাত্রাবাসের ভেতরের একটি রাস্তায় তার স্ত্রীকে ধর্ষণ করে।
সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম চৌধুরী জানান, এক দম্পতিকে এমসি কলেজ ছাত্রাবাসে আটকে রাখা হয়েছে খবর পেয়ে পুলিশ ছাত্রাবাস থেকে তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া নারী ধর্ষণের অভিযোগ করেছেন। পরে তাকে ওসমানী হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
এমসি কলেজের ছাত্রাবাসের সুপার মো. জামাল উদ্দিন জানান, কয়েকজন ছাত্রাবাসে এক দম্পতিকে আটক রাখে বলে অভিযোগ পেয়েছি। পরে পুলিশ তাদের উদ্ধার করে। আমরা এ বিষয়ে বিস্তারিত খবর নিচ্ছি।

এমসি কলেজের অধ্যক্ষ সালেহ আহমদও একই তথ্য জানিয়ে বলেছেন, তাদের কেনো আটকে রাখা হয়েছিলো এবং তাদের সঙ্গে কী আচরণ করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীও বিষয়টি তদন্ত করছে।

আ.দে. জি.



এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর






© All rights reserved © 2019 dailydeshbangla24.com
Theme Customized By BreakingNews