জগন্নাথপুর অফিস ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুরে অনলাইন প্রেসক্লাব’র উদ্যােগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ রমজান- ১০ ই মে) জগন্নাথপুর পৌর শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের আয়োজনে জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুল তাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবিরের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার এসআই মির্জা শাফায়েত, এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দু্ল ওয়াহিদ, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক, ইয়াকুব মিয়া, কোষাধ্যক্ষ হিফজুর রহমান তালুকদার জিয়া, প্রচার সম্পাদক মো: মুন্না মিয়া, দপ্তর সম্পাদক বিপ্লব দেবনাথ ও সমাজ কমী রেজাউল করিম প্রমূখ। ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ বৈশ্বিক মহামারী করুনার হাত থেকে রক্ষা পেতে ও দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন মাওলানা আব্দুল তাহিদ।
Leave a Reply