বুলবুল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ-
নবীগঞ্জ উপজেলার মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) সকাল ১১টার সময় নবীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গবিন্দ দাশ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ, নবীগঞ্জ উপজেলা নিবাচন কর্মকর্তা দেবশ্রী দাশ পালী, ইউপি চেয়ারম্যান মোঃ আশিক মিয়া, ডাঃ আল আসিফ আবেদীন, ডাঃ পিয়াংকা পাল চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আজিজুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প জীবিকায়ন কর্মকর্তা সাকিল আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম, উপজেলা ইসলামি একাডেমির সুপার ভাইজার মোঃ সোলাইমান, নহরপুর মাদ্রাসার সুপার মোহাম্মদ আব্দুস সালাম, ভবেস সরকার ইউএফপিও মনোরঞ্জন দাশসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় সকল জন প্রতিনিধি ও সুশীল সমাজের নের্তৃবৃন্দের সহযোগীতায় আগামী ২৮ নভেম্বর ২০২১ইং ইউনিয়ন পরিষদ নির্বাচনেকে সুন্দর ও সুষ্টভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগীতা ও পাহাড় কাঁটা বন্ধ করতে মোবাইলকোর্ট পরিচালনা সহ বিভিন্ন হাট বাজারে দ্রব্যমূল্যের অবৈধ ঊর্ধ্বগতি রোধে মনিটরিং করার সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply