বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আসন্ন চতুর্থ দাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী রানীগঞ্জ কলেজের ভূমি দাতা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক দুই বারের জননন্দিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক ।
(২৫ শে নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে শতাদিক কর্মী সমর্থকদের সাথে নিয়ে আনন্দ উল্লাস এর মধ্য দিয়ে জগন্নাথপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তিনি ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে বলেন আমি গরিব দুখী মেহনতী মানুষের পাশে আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো আপনাদের খেজমত করে আমি আমার শেষ জীবন কাটাতে চাই এবং ইউনিয়কে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে মাদক সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করব ইনশাআল্লাহ। আমি শেষবারের মত আপনাদের মহা মূল্যবান ভোট ভিক্ষা চেয়ে নিচ্ছি আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে আপনাদের পাশে থেকে সেবা করবার সুযোগ করে দিন।
Leave a Reply