মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং কলকলিয়া ইউনিয়নের ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী মোছাঃ হুছনারা বেগম রিছনারা ১, ২ ও ৩ নং ওয়ার্ডের জনসাধারণের দ্বারে দ্বারে গিয়ে তাদের সমর্থন ও সহযোগিতার আশ্বাসে নির্বাচনে অংশ গ্রহন করেন।
এদিকে নারী সদস্য প্রার্থী মোছাঃ হুছনার বেগম রিছনারা বলেন, আগামী ২৬ ডিসেম্বর নির্বাচনে আমি নির্বাচিত হব বলে শত ভাগ আশাবাদী। কারণ মানুষের যে আন্তরিকতা সহযোগিতা পেয়ে যাচ্ছি। অনেকই আমাকে না জানিয়ে আমার পক্ষে নির্বাচনী মাঠে প্রচারনার কাজ করছেন। আমি তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। বিগত দিনগুলোতে যারা বেশি ভুক্তভোগী। সকল সুযোগ সুবিধা থেকে আমার এলাকার মানুষ বঞ্চিত হয়েছেন আমি তাদের পক্ষে কাজ করব ইনশাল্লাহ। আমাকে নিয়ে আমার এলাকার মানুষ ভাল জানে। তাই আমি শতভাগ আশাবাদী আগামী নির্বাচনে আমাকে নির্বাচিত করে তাদের পাশে রাখবেন।
স্থানীয়দের থেকে জানতে চাইলে তারা বলেন, মোছাঃ হুছনারা বেগম রিছনারাকে এই এলাকার যোগ্য এবং সঠিক প্রার্থী হিসেবে আমরা পেয়েছি। তিনি নির্বাচিত হলে ১,২ ও ৩ নং ওয়ার্ডের গরীব অসহায় মানুষের পক্ষে পরিষদে কথা বলতে পারবেন বলে আমরা মনে করি।
Leave a Reply