স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রলির নিচে চাপা পড়ে ১২ বছর বয়সের এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম মোজাম্মেল হক। সে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর নোয়াপাড়া গ্রামের মসাহিদ মিয়ার ছেলে , সূত্রে জানা যায় আজ (৯ জানুয়ারী) সকাল ৯.১৫ মিনিটের সময় নিহত কিশোর চা খেয়ে বাড়ি থেকে বের হয়। পথে একটি ট্রলি হাওর থেকে মাটি নিয়ে আসার পথে ঐ কিশোর ট্রলিতে উঠার চেষ্টা করলে ট্রলির নিচে চাপা পড়ে এই দূর্ঘটনা ঘটে । দুঃখের বিষয় হলো ট্রলির ড্রাইভার নিহত কিশোরের আপন খালাতো ভাই। এঘটনায় নিহত কিশোরের পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।
Leave a Reply