মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত দেশব্যাপী মানববন্ধন কর্মসুচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ ২০ জানুয়ারি বৃহস্পতিবার স্থানীয় প্রেস ক্লাব চত্ত্বরে দুপুর ২টায় জেলা সভাপতি মাওলানা মুফতি আজিজুল হক্বের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফেজ সৈয়দ জয়নুল ইসলামের পরিচালনায় মানববন্ধন কর্মসূচী অনুস্টিত হয়।
এসময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সহ- সভাপতি মাওলানা দিলওয়ার হুসাইন, জেলা সহ- সাধারণ সম্পাদক ডা.আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার,বায়তুলমাল সম্পাদক মাওলানা ছমির উদ্দীন সালেহ, সহ বায়তুলমাল সম্পাদক হাফেজ সৈয়দ ফেদাউল হক্ব, সিলেট মহানগরী নেতা মাওলানা আব্দুল কাইয়ুম,বাংলাদেশ খেলাফত যুব মজলিস সুনাগঞ্জ জেলা সভাপতি মাওলানা সাইদুর রহমান,বাংলাদেশ খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা শফিকুর রহমান,সুনাগঞ্জ পৌর সেক্রেটারি মাওলানা আব্দুশ শহীদ,জগন্নাথপুর পৌর নেতা মাওলানা নুরুল হক্ব প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে আমাদের সংগ্রামী মহাসচিব মাওলানা মামুনুল হক্ব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তি দিন,অন্যতায় আন্দোলনের দাবানল সারাদেশ ব্যাপী জ্বলে উঠবে,যা সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবেনা। প্রধানমন্ত্রীর প্রতি ইঙ্গিত দিয়ে তারা বলেন রাজপথে আমাদের কে নামতে বাধ্য করবেন না অবিলম্বে সকল আলেমদের মুক্তি দিন। তারা আরও বলেন যদি মাওলানা মামুনুল হক্বসহ সকল আলেম উলামাদের মুক্তি দিতে কালক্ষেপন করা হয় তাহলে আন্দোলনের মাধ্যমে নেতৃবৃন্দকে মুক্ত করে ছাড়বো
ইনশাল্লাহ।
Leave a Reply