শাহাব উদ্দিন রাহুল জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৬ নং রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ডাঃ ছদরুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন।
আজ ( ৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১১ ঘটিকাযর সময় ইউনিয়ন পরিষদের সামনে আনুষ্ঠানিক ভাবে ৬ নং রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলার ইউএনও সাজেদুল ইসলাম কর্তৃক মনোনীত উপজেলার প্রথম শ্রেণির কর্মকর্তার উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের সকল প্রকার হিসাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নবনির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুলের কাছে হস্তান্তর করা হয়। এসময় রাজনীতিক ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে জগন্নাথপুর উপজেলার ৭ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে গত ( ৩১ জানুয়ারি) নবনির্বাচিত ৭ চেয়ারম্যানরা জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ নেন এবং ( ২ ফেব্রুয়ারি) সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যদের উপজেলা সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান ইউএনও সাজেদুল ইসলাম।
Leave a Reply