রিয়াজ রহমান:-
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইংরেজী শিক্ষার স্বনামধন্য প্রতিষ্ঠান জহির’স ইনস্টিটিউট আই এলস লাইফ স্কিল্স কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ সম্পন্ন হয়েছে। ১৬ জুন বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না। প্রতিষ্টানের প্রতিষ্ঠাতা জাহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ও শিক্ষার্থী রুমেল মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রিয়াজ রহমান, জগন্নাথপর অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: হুমায়ুন কবির। প্রতিষ্ঠানের শিক্ষার্থী হাফিজ শায়েখ আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সনদ বিতরণী সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থী আবু সুলেমান, মাহফুজ আহমদ, কোর্স সমাপ্তকারী শিক্ষার্থী সৈয়দ আকবর আলী, তাছলিমা বেগম, নাজু বেগম, রুমানা বেগম, আকলিমা বেগম। বক্তারা বলেন জহির’স ইনস্টিটিউটের মাধ্যমে আই এলস কোর্স সহ বিভিন্ন কোর্স সমাপ্ত করে অনেক শিক্ষার্থী যুক্তরাজ্য ইউরোপের বিভিন্ন দেশের কলেজে অধ্যায়নরত রয়েছে।
এ প্রতিষ্ঠান ভবিষ্যতে যোগপযোগী ইংরেজী শিক্ষার প্রশিক্ষণ প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করবে। পরে কোর্স সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০০৮সাল থেকে জহির’স ইনস্টিটিউট-এর প্রতিষ্ঠাতা জাহিরুল ইসলাম জহির অত্যন্ত দক্ষতা, আন্তরিকতা ও সুনামের সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করে জগন্নাথপুরের মেধাবি শিক্ষার্থীদের ইংরেজী শিক্ষায় দক্ষতা অর্জনে কাজ করে যাচ্ছেন।
Leave a Reply