স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাঁড়গ্রামের একটি রাস্তাকে কেন্দ্র করে দুই যুবকের হাতাহাতি ও মারধোরের ঘটনায় মিথ্যা অভিযোগ দায়েরে এলাকবাসী ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।
এলাকাবাসী জানান, মঙ্গলবার ( ৫ মে) রাত ৮টায় হাঁড় গ্রামের আনাছ আলীর ছেলে রাজন আলী স্থানীয় স্বাধীন বাজার থেকে বাড়ি ফেরার পথে গ্রামের একটি রাস্তায় একই গ্রামের ইসকন্দর আলীর ছেলে মো. রিপন মিয়ার সাথে দেখা হয়। এসময় রাজন মিয়া গ্রামের একটি রাস্তার মাটি কাঁটাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্যকে গালাগালি শুরু করলে রিপন মিয়া তাতে বাধা দেয়। এনিয়ে রিপন মিয়া ও রাজন মিয়ার মধ্যে হাতাহাতি ও মারধোরের ঘটনা ঘটে। এসময় রিপনের আঘাতে রাজন মিয়া আহত হয়। হাঁড় গ্রামের তছদ্দর আলী, জালাল উদ্দিন, সিতু মিয়া ও মানিক মিয়া জানান, রাজন ও রিপনের মধ্যে রাস্তার মাটি কাটার কাজকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধোরের ঘটনা ঘটে। এসময় রাজন মিয়া আহত হয়। তবে রাজন মিয়ার কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয়ার কোন ঘটনা ঘটেনি। তবে রিপন মিয়া ও সুহেল মিয়া এলাকার শান্তিপ্রিয় ও সামাজিক লোক। রিপন মিয়া জানান, ঘটনার দিন আমি রাত ৮টায় বাড়ি থেকে স্বাধীন বাজারে যাওয়ার পথে রওয়ানা দিয়ে রাজনের সাথে রাস্তায় দেখা হয়। এসময় রাজন স্থানীয় ইউপি সদস্যকে জড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করলে আমি এর প্রতিবাদ করি। আমার বিরুদ্ধে টাকা ছিনতাইয়ের যে অভিযোগ এনে বিভিন্ন গনমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করা হয়েছে। এধরনের সংবাদ প্রকাশে সংশ্লিষ্ট গনমাধ্যমকে আরো সচেতন হওয়া প্রয়োজন। আমি এ ধরনের মিথ্যা সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।
Leave a Reply