স্টাফ রিপোর্টার: ওয়াল্টন ইলেক্ট্রনিক্্র ডিলার ও জগন্নাথপুর বাজারের পপুলার ইলেক্ট্রনিক্্র এর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী তরুন সমাজসেবী শিক্ষানুরাগী সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলালের মাতার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব এর উপদেষ্টা আলহাজ্ব কায়েস চৌধুরী, সভাপতি আব্দুল তাহিদকে সভাপতি, সাধারন সম্পাদক মো: হুমায়ুন কবির, সহ-সভাপতি মো: আব্দুল ওয়াহিদ, সহ-সভাপতি মিরজাহান মিজান, সহ-সাধারন সম্পাদক মোহাম্মদ ইয়াকুব মিয়া, কোষাধ্যক্ষ হিফজুর রহমান তালুকদার জিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মুন্না মিয়া, দপ্তর সম্পাদক জাকারিয়া আহমদ, সদস্য মো: আব্দুল হাই, রিয়াজ রহমান, বিপ্লব দেবনাথ, তালুকদার মকবুল হোসেন, আবু তাহের, শাহ কবির মিয়া, শেখ রিপন। বিবৃতিদাতারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply