বিশেষ প্রতিনিধি::
জগন্নাথপুর পৌর সভার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশিদ ভূঁইয়ার নির্বাচনী প্রতিক নৌকার সমর্থনে গনসংযোগ ও লিফলেট বিতরণ মাধ্যমে প্রচারনায় অংশ নেয় জগন্নাথপুর উপজেলা যুবলীগ। আজ শনিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্য়ালয় থেকে উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা নৌকার প্রচার মিছিল নিয়ে জগন্নাথপুর বাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। প্রচারকালে লিফলেট বিতরণ করে নৌকায় ভোটে চান দলীয় নেতৃবৃন্দ। এর আগে দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় নৌকার সমর্থনে অনুষ্ঠিত সভায় রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, সালেহ আহমদ,সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না,এমদাদ আহমদ, জুবেদ খান,সাংস্কৃতিক সম্পাদক আবু জিলানী আবু, সহ সম্পাদক রমজান আলী ছানা, যুবলীগ নেতা তাজউদ্দিন,জাহাঙ্গীর খান, আকমল হোসেন ভূঁইয়া,রাজিব চৌধুরী,সাফরোজ ইসলাম রানা, মনসুর কোরেশী, রাজিব তালুকদার, আব্দুল আহাদ দোলন, মুহিবুর রহমান মুহিব, জাবেদ মিয়া, শিপন মিয়া, রাহেল আহমদ, সাবেল মিয়া প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্টার লক্ষে আসন্ন পৌর নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করার জন্য সকলকের প্রতি আহ্বান জানান।
Leave a Reply